ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে 'আম-ছালা দুইটাই যাবে': ডা. তাহের

জাতীয় নির্বাচন ও গণভোট পৃথকভাবে করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের দিন সব দল ব্যস্ত থাকবে।


সবাই জাতীয় নির্বাচনের দিকে কনসার্ন থাকবে। দেখা যাবে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য কে চাপাচাপি করবে? কারণ, দলীয় কর্মী-সমর্থকেরা তখন জাতীয় নির্বাচনের ভোটের জন্য দৌড়াবে। সে কারণে বলা হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট পৃথকভাবে করতে হবে। আলাদা যদি হয় মানুষ এটি রিটার্ন করবে এবং দেশের মানুষ সংস্কার চায়।


তিনি বলেন, গণভোট তো খুব সিম্পল একটি ইলেকশন। এখানে খুব বড় ধরনের কোনো ফাইন্যান্স নেই। যে বাক্স আপনি জাতীয় নির্বাচনের জন্য কিনবেন ওই বাক্স দিয়েই গণভোট করা যাবে। শুধু বাড়তি খরচ একটি ব্যালট ও কালি। এছাড়া যারা ইনভলভ হবেন অফিসাররা বা এক্সিকিউটিভ যারা আছেন তাদের যাতায়াত ও থাকা-খাওয়ার জন্য কিছু খরচ লাগবে।


এর বাইরে তো তেমন কোনো খরচ নেই।তিনি আরও বলেন, নভেম্বরে গণভোট করার প্রস্তাব দিয়েছে জামায়াত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে পরিবেশ নিশ্চিতে পরীক্ষামূলকভাবে তা করা যেতে পারে। বৈঠকে সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতি নিয়েও আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পদ্ধতি বিভিন্ন দেশে কার্যকরভাবে চালু রয়েছে।


বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। আর ডা. তাহেরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ।

ads
ads
ads

Our Facebook Page

↑